BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ফখরুদ্দীন সরকারের প্রত্ন কেলেঙ্কারি: ফ্রান্সে প্রত্নসম্পদ পাঠানো ঘিরে ২০০৭ সালে যা ঘটেছিল
বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। শিল্পী ও সমালোচকদের বিরোধিতা উপেক্ষা করে 'অনেকটা চুপিসারেই' তিন ডজনেরও বেশি প্রত্ননিদর্শন ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীতে পাঠিয়েছিল ওই সরকার। এর মধ্যে বিমানবন্দর থেকে দু'টি প্রত্ননিদর্শন চুরি হলে সেটি ঘিরে সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগসহ আরও অনেক ঘটনা ঘটে।
পদ্মায় বাসডুবি: ফেরিঘাটে নামতে রাজি ছিলেন না অনেক যাত্রী
দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে গেছে। তবে ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সেকারণে প্রাণহানি হয়নি বলে বলছে প্রশাসন।
ট্রাম্প-পুতিনের পর এবার উত্তর কোরিয়ায় কিম জং আনের সঙ্গে সাক্ষাৎ করবেন শি জিনপিং
পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র হচ্ছে চীন।
ইংল্যান্ডের 'ঘরে ফেরানোর' বিশ্বকাপ দলে কারা কারা আছেন?
ফুটবল খেলাটির আইনকানুন প্রণয়ন, বাস্তবায়ন এবং দেশে দেশে ছড়িয়ে দেওয়ার কারণে ইংল্যান্ডকে ফুটবলের জন্মভূমি মনে করেন ইংলিশরা। সেই কারণে, বিশ্বকাপ যখন থেকে দুনিয়ার সবচেয়ে বড় আসরে পরিণত হলো, তখন থেকেই ইংলিশরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে স্লোগান দেন যে, ইট'স কামিং হোম।
দিল্লিতে চিকিৎসা করতে এসে আগুনে পুড়ে মৃত্যু, 'আরবান ভিলেজ'গুলো কেন অগ্নিকাণ্ডে মরণফাঁদ হয়ে ওঠে?
দিল্লির ঘিঞ্জি অঞ্চলে নিয়ম না মেনেই গড়ে ওঠে বাড়িগুলো, আগুন লাগলে সেগুলিই হয়ে ওঠে মরণফাঁদ।
পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কেমন ছিল জেলনস্কির পাঠানো চিঠির ভাষা, আর পুতিনের প্রতিক্রিয়াই বা কী? অবশ্য যুদ্ধ বন্ধে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও।
মন্ত্রিত্ব ধরে রেখেই জাতিসংঘের দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান
স্বপদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির (ইউএনজিএ) দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একইসঙ্গে দুই দায়িত্ব পালনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মি. রহমান।
পত্রিকা: 'প্রস্তাব যাচাই না করেই বিদ্যুতের দাম বৃদ্ধি'
আজ শুক্রবার পাঁচই জুন ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এর প্রতিক্রিয়া নিয়ে খবরাখবর প্রধান্য পেয়েছে। এছাড়া ভারত থেকে লোকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় উত্তেজনা বাড়ছে সীমান্তে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফরের খবরসহ নানা ধরনের খবর প্রকাশ হয়েছে আজকের পত্রিকাগুলোয়।
নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা প্রমাণিত: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকার মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এদিকে, ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সাতই জুন রোববার রায় দেয়া হবে বলে জানিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
বিশ্বকাপ ফুটবল ২০২৬: সময়সূচি
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য
হাইকোর্টের যে রায়কে ঘিরে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে
এখন থেকে ঠিক এক বছর আগে গত বছরের পাঁচই জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যখন সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় দিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউই তখন ধারণাও করতে পারেনি যে পরবর্তী দুই মাসের মধ্যে তাদের টানা দেড় দশকের শাসনের পতন ঘটে যাবে।
ভারতের রাজনীতিতে 'ককরোচ জনতা পার্টি' কেন আলোচনায়?
সিজেপি নিজেকে "অলস এবং বেকারদের কণ্ঠস্বর" হিসেবে বর্ণনা করে। পাশাপাশি একে "জিরো স্পনসর", অর্থাৎ এর নেপথ্যে কোনো স্পনসর নেই বলেও দাবি করে।
বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?
বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধষর্ণ ও হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশে ধর্ষণের পর হত্যার অনেক ঘটনা অতীতেও আলোচনায় এসেছে। সেগুলো এখন বিচারের কোন পর্যায়ে রয়েছে?
হিন্দু , ইহুদি ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি নিয়ে কী আছে?
ধর্মীয় বিভিন্ন রীতিতে পশু উৎসর্গের রীতির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। প্রথম উদাহরণ হিসেবে আদম-হাওয়ার পুত্র হাবিল-কাবিলের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানির গল্প অনেক ধর্মগ্রন্থে রয়েছে। মুসলিমদের মধ্যে ঈদ বা হজ্বকে কেন্দ্র করে কোরবানির রীতি রয়েছে। কিন্তু অন্য ধর্মে বিষয়গুলো কীভাবে রয়েছে? বিশেষত হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি বা প্রচলন সম্পর্কে কেমন ব্যাখ্যা রয়েছে?

